সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২০ , ০৭:২০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চলতি ও আগামী মাসের শেষ নাগাদ প্রায় ১ কোটি ২৯ লাখ টিকা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই এক কোটি ২৯ লাখ ডোজ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, ৪০ লাখ সিনোফার্ম ও ৬০ লাখ দেবে যুক্তরাষ্ট্রের জনসন এন্ড জনসন।
আর পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, টিকা সরবরাহকারী দেশসমূহ আশ্বস্ত করেছে বাংলাদেশ আর টিকার সংকটে পড়বে না। যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে দেয়া ৩০ লাখ মডার্নার টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই মন্ত্রী।
সোমবার রাত সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার ৩০ লাখ টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জোয়ান ওয়েগনার।
তিনি বলেন, 'করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'টিকার আর সংকট হবে না। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী টিকা আসবে। যৌথ উৎপাদন নিয়েও আলোচনা চলছে।' এছাড়া রাশিয়া থেকেও টিকা পাওয়ার কথা জানালেন মন্ত্রী। দ্বিতীয় দফায় টিকা দিয়ে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রাপ্ত টিকা মজুতেও কোনো সমস্যা নেই বলেও জানান দুই মন্ত্রী।
এর আগে, গেল ২ জুলাই রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ১৩ লাখ ডোজ মডার্নার টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। পরদিন ৩ জুলাই সকালে ঢাকায় পৌঁছায় মডার্নার আরও ১২ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.