বিনোদন ডেস্ক
আপডেট: ২০২১-০৭-১৩ , ০৯:৪৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ বিজয়ী রাফাহ্ নানজীবা তোরসা প্রথম বারের মতো টেলিফিল্মে অভিনয় করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহার ঈদ আয়োজনে ‘স্বপ্ন তোমার জন্য’ শিরোনামে তার অভিনীত টেলিফিল্ম মুক্তি পাবে।
রণাঙ্গন প্রোডাকশনসের ব্যানারে ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন আরশ খান, মুকিত জাকারিয়া, সুজন হাবীব ও রেশমা।
মঙ্গলবার বিকেলে প্রথম বার টেলিফিল্মে কাজ করা প্রসঙ্গে রাফাহ্ নানজীবা তোরসা গণমাধ্যমকে বলেন, ‘আমি এত দিন স্টিলে কাজ করেছি, মোশানে একটু সিলেক্টিভ পথে যেতে চাচ্ছি। নাটক, সিনেমা কিংবা টেলিফিল্মের প্রস্তাব আসে, কিন্তু আমি আমার জায়গা থেকে একটু ভিন্ন চরিত্রে কাজ করতে চাই। এটা একটি রোমান্টিক কমেডি, আমি অভিনয় করেছি জেরিন চরিত্রে। যেটা আমার সঙ্গে যায়; কারণ, আমি আমার কাজের মাধ্যমে বার্তা দিতে চাই।’
টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানিয়েছেন, জেরিন ও সাহিল খুব ভালো বন্ধু। সাহিল জেরিনকে ভীষণ পছন্দ করে, ভালোবাসতে চায় আপন রঙে রাঙিয়ে; কিন্তু কখনও বলতে পারে না। এর মাঝে আমেরিকায় তার বাবার এক বন্ধুর ছেলে ফাহিমের সাথে বিয়ে ঠিক হয় জেরিনের। জেরিনকে নিজের করে পাওয়ার জন্য সাহিলের কাছে সহযোগিতা চায় সে। ফাহিমের মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করে। জেরিনের ঠিক যা যা অপছন্দের, তা-ই ফাহিমকে করতে শিখিয়ে দেয়। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে নাটকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার ঈদ আয়োজনে চ্যানেল নাইনে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় টেলিফিল্মটি প্রচার হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.