মিতু হত্যা: তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-১২ , ০৮:৫৫ পিএম

মিতু হত্যা: তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে মিতু হত্যা মামলার ৩ আসামি মুসা, ভোলা ও কালুর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে মহানগর হাকিম মেহেনাজ রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনার মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা তিন আসামির বিরুদ্ধে মামলা করেন।

গতবছর মামলা পিবিআইর কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের ১২ই মে মিতুর বাবা বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে মামলা করে। আট আসামির মধ্যে কারাগারে আছেন বাবুল আক্তার, ওয়াসিম, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম সিকদার সাকু ও শাহজাহান মিয়া। পলাতক আছেন কামরুল ইসলাম সিকদার মুসা, এহতেশামুল হক ভোলা ও খায়রুল ইসলাম কালু। পলাতক এই তিন আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।