সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৬ , ০৬:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চলমান ‘কঠোর লকডাউনে’ ব্যাংকে লেনদের সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ জুলাই থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। শুরু হবে আগের মতো সকাল ১০টা থেকে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পরিপত্র জারি করে।
পরিপত্রে বলা হয়েছে, আগামী ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। আর ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া সময়সীমার বাইরে আগের দেওয়া নির্দেশনা বহাল থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।
এদিকে গত ১ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলছে ১টা পর্যন্ত। এ ছাড়া প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে। বাকি চারদিন ব্যাংকের কার্যক্রম চলবে।
এদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে গত ৩১ জুলাই থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে আবারও বিধিনিষেধ বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করে সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.