নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-০৬ , ০৭:২৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে গেছেন। সোমবার সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে একটি গাড়িতে চড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়। বাবুনগরীর সঙ্গে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও রয়েছেন।
এসময় লকডাউনের মধ্যে কী কারণে বাবুনগরী ও জিহাদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, সে বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি। জানা গেছে, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ডিনারে অংশ নিবেন হেফাজত নেতারা।
এর আগে গত ৪ঠা মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।
তার আগে ১৯শে এপ্রিলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা। পুলিশের গ্রেফতার অভিযানের মধ্যে হেফাজতের আগের কমিটি ভেঙে বিতর্কিত কয়েকজনকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। তাতেও বাবুনগরীই আমির পদে থাকেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.