করোনা ইস্যু: মাঠে থাকবে সেনাবাহিনী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-৩০ , ০৯:৪৬ পিএম

করোনা ইস্যু: মাঠে থাকবে সেনাবাহিনী ছবি: সিটিজেন নিউজ

করোনা ভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওয়াতায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবহিনীর ২৪ পদাতিক ডিভিশন দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে টহল কার্যক্রম ও চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে লকডাউনের জারিকৃত সরকার কর্তৃক প্রাপ্ত আদেশ বাস্তবায়ন করবে।

বুধবার (৩০ জুন) আন্তঃবাহিনী মেজর সাঈদ, স্টাফ অফিসার (ইন্টেলিজেন্স), সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ০৭ টি টহল এবং দুইটি চেকপোস্ট দ্বারা কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে, চেকপোস্ট সিটি গেইট এবং কর্ণফুলী ব্রিজ এলাকায় ২৪ ঘন্টা এবং টহল কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়াও, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সর্বমোট ২৮ টি টহল কার্যক্রম অব্যাহত থাকবে।