নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২১-০৬-২৭ , ১০:৩৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন) দুপুরে চান্দগাঁওয়ের এক বাসার খাটের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মা ফাতেমা নগরীর একটি কারখানায় কাজ করার সময় মেয়ে নিখোঁজ হয়েছে। এ খবর পেয়েই বাসায় এসে দেখতে পান খাটের নিচে তার শিশুকন্যার রক্তাক্ত দেহ পড়ে আছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি আলামত সংগ্রহ করে পুলিশ ও সিআইডি।
সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আলামত সংগ্রহকারী সিআইডি জানিয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শিশুটির বাবা মোহাম্মদ মহিউদ্দিন দিন মজুরের কাজ করেন। স্ত্রী ফাতেমার সঙ্গে ঝগড়া করে গত ২ মাস ধরে পৃথক থাকছেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.