শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৫ , ০৯:৪৫ এএম

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের প্রায় ৩ কেজি স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে শেখ সাদিক নামে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করে বিমানবন্দর কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তখন তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

ঢাকা কাস্টম হাউস জানায়, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।