সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-০৩ , ১০:০৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিচার কার্যক্রমে গতিশীলতা বাড়াতে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে এবং বন্দি দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।’
বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ তথ্য তুলে ধরেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ই-জুডিসিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে।’
বাজেট প্রস্তাবে তিনি বলেন, ‘দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে এবং আটককৃত দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।’
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতগুলোর সকল কার্যক্রমকে অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে। অধস্তন আদালতগুলোর বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীরা শিগগিরই এর সুফল ভোগ করতে পারবেন বলেও মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.