নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২১-০৬-০২ , ১০:১৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, কক্সবাজারে অবস্থিত বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় ভাসানচর অনেক উন্নত ও সুবিধাসম্পন্ন। এ ছাড়া এখানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ইউএনএইচসিআরের দুই প্রতিনিধির বৈঠকের পর একথা জানান তারা।
এ সময় সংস্থাটির সহকারী হাইকমিশনার রউফ মাজো বলেন, ‘বাংলাদেশ সরকার ভাসানচরে দারুণ কাজ করেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচরের পরিবেশ ও সুযোগ-সুবিধা অনেক বেশি এবং উন্নত।’
সহকারী হাইকমিশনার রউফ জানান, বাংলাদেশ সরকারের পাশে আছি এবং সবসময়ই সরকারের সঙ্গে কাজ করব। কক্সবাজারের মতো, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের যেকোনো জায়গাতেই ইউএনএইচসিআর কাজ করবে।
সংস্থাটির অপর সুরক্ষাবিষয়ক হাইকমিশনার গিলিয়ান ট্রিগস্ বলেন, ‘আমরা এখানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
হাইকমিশনার আরও জানান, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করাই জাতিসংঘের লক্ষ্য।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.