খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৫-২৫ , ০৭:১০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে মিরপুরে ২য় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডের চিত্রনাট্য যেন ঠিক প্রথমটার হুবহু কপি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুতেই নাই দুই উইকেট। চামিরার প্রথম ওভারেই তামিমের পর সাকিবও প্যাভিলিয়নের পথে।
ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েও পারেন নি লিটন দাস। ৪২ বলে ২৫ করে যখন ফিরছেন, তখন টাইগারদোর বোর্ডে ৫০ ও ওঠে নি। উইনিং কম্বিনেইশন ভেঙে মিঠুনের জায়গায় সুযোগ দেয়া মোসাদ্দেকও ফ্লাপ। বিপদে বাংলাদেশ।
আগের ম্যাচে ৯৯ এ ৪ উইকেট যাওয়ার পর জোট বেধেধিলেন দুই ভায়রা ভাই মুশফিক-রিয়াদ। এদিন শুরুটা আরও আগে, ৪ উইকেটে ৭৪ রান থেকে। সেঞ্চুরি পার্টনারশিপ হয় নি তবে ঐ দুইয়ের ৮৭ এর জোটেই ম্যাচে ফেরে বাংলাদেশ।
১৬১ থেকে ১৮৪। আরও একটা মিনি কলাপস। ২৩ তুলতেই রিয়াদের পর দুই অলরাউন্ডার আফিফ আর মিরাজ প্যাভিলিয়নে।
বৃষ্টি আর টাইগার লেট অর্ডারের আসা যাওয়ার মাঝেই লড়াই চালিয়েছেন মুশফিক। শেষ ব্যাটসম্যান হিসেবে মুশি যখন ফেরেন তখন নামের পাশে ১২৭ বলে ১২৫, যা কিনা বাংলাদেশের তোলা ২৪৬ এর অর্ধেকেরও বেশি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.