সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-৩০ , ০৩:৩৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহণ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সেইসঙ্গে তিন দফা দাবিতে ২রা মে সারাদেশে বিক্ষোভ এবং ৪ঠা মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণাও দিয়েছে।
লকডাউনে সব কিছু চালু থাকলেও বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ৫০ ভাগ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় দ্রুত গণপরিবহন চালু করার দাবি জানান তারা। স্বাস্থ্যবিধি মেনে সব কিছু খুলে দেয়া হলে গণপরিবহন কেন চালু করা হবে না এমন প্রশ্ন তুলেন তারা।
স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস’এর চাল বিক্রির ব্যবস্থা করার দাবি জানান তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.