প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ টাকা বিতরণ

 অর্থনৈতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২৯ , ০৪:৫১ পিএম

প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ টাকা বিতরণ ছবি । সিটিজেন নিউজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি অসহায়, দুঃস্থ, গরীব ও কর্মহীন ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্ত্বরে এ নগদ অর্থ বিতরণ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় ও কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান।

এই ইউনিয়নে ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া ৫শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।