জয়পুরহাটে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৪-২৪ , ১০:১০ পিএম

জয়পুরহাটে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ছবি । সিটিজেন নিউজ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলীতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ও আরোহীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের বটতলী আলু কোল্ড স্টোরেজের সামনে ক্ষেতলাল অভিমুখী বালু ভর্তি ট্রাক্টরের সাথে বিপরীতমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন রিফাত হোসেন (২৫) ও মাহমুদুল হাসান লিমন (৩৫)। উভয়ের বাড়ি বগুড়া জেলার দুপচাচিয়া থানার মন্ডলপাড়া।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের বটতলী আলু কোল্ড স্টোরেজের সামনে ক্ষেতলাল অভিমুখী বালু ভর্তি ট্রাক্টরের সাথে বিপরীতমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।

এদিকে সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।