সিটিজেন নিউজের লোগো ব্যবহার করে ‘কারে যাত্রী পরিবহন’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২৪ , ০৯:৩৬ পিএম

সিটিজেন নিউজের লোগো ব্যবহার করে ‘কারে যাত্রী পরিবহন’ ছবি । সিটিজেন নিউজ

অনলাইন সংবাদমাধ্যম সিটিজেন নিউজ ডট কম ডট বিডির লোগো ব্যবহার করে প্রাইভেট কারে যাত্রী পরিবহনের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি, এক যাত্রীর ব্যাগ হারানোর ঘটনা নিয়ে সিটিজেন নিউজের প্রকাশক ও সম্পাদক কাছে একটি অভিযোগ আসে। ওই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে বেশ কয়েকটি প্রাইভেট কারে সিটিজেন নিউজের (স্টিকার) নাম ব্যবহারের তথ্য পাওয়া যায়।

কতিপয় অসাধু চক্রের ওই সদস্যদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি যাত্রী পরিচয় দিয়ে ফোন করে জানান যে, সিটিজেন নিউজের একটি সাদা প্রাইভেট কারে করে তিনি ফেনী থেকে চট্টগ্রামের অলংকার এলাকায় আসেন। সাদা ওই প্রাইভেট কারে তার ব্যাগ এন্ড ব্যাগেজ রয়ে গেছে।

গোলাম মোস্তফা নামে ওই ব্যক্তিকে বহন করা সাদা প্রাইভেট কারে সিটিজেন নিউজের স্টিকার রয়েছে বলে জানান তিনি। পরে তিনি সাদা রংয়ের ওই গাড়িটিকে খুঁজতে/শনাক্ত করতে গিয়ে সিটিজেন নিউজের ওয়েবসাইট (গুগলসার্চ) থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে বিষয়টি তিনি সিটিজেন নিউজের প্রকাশক ও সম্পাদক রোমান শেখকে জানান।

সিটিজেন নিউজ ডট কম ডট বিডির প্রকাশক ও সম্পাদক রোমান শেখ জানান, এরআগেও আমার পরিচিত কয়েকজন জানান যে, সিটিজেন নিউজের নাম ব্যবহার করে আগ্রাবাদ, পাহাড়তলী, ডবলমুরিংসহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি প্রাইভেট কার চলাচল করছে।

তিনি বলেন, করোনাভাইরাস ইস্যুতে সিটিজেন নিউজের (স্টিকার) নাম/লোগো ব্যবহার করে অসাধু চক্রের যারা সিটিজেন নিউজের সুনাম ক্ষুণ্ন করছেন; তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য যে, সিটিজেন নিউজ ডট কম ডট বিডির নিজস্ব বা অফিসিয়াল কোনও গাড়ি নেই।

সিটিজেন নিউজের নাম ব্যবহার করে কেউ যদি এমন অপরাধ কর্মকাণ্ড চালায় তবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্যদের আইনগত/যথাযাথ ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।