সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২২ , ১০:৩৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পাঁচ রাউন্ড গুলিসহ চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ইউ এস বাংলার ফ্লাইটে যশোরের যাত্রী ছিলেন এই দম্পতি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
ঘোষণা না দিয়ে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করায় তাদের আটক করা হয়। সাধারণত অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা দিতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি। স্ক্যানিংয়ে তাদের ব্যাগে গুলি ধরা পড়ে। পরে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.