খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২০ , ১১:৫০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সম্প্রতি ইউরোপের ফুটবলে চরম জটিলতা তৈরি হয়েছে। বিদ্রোহ করেছে ১২টি ক্লাব। চ্যাম্পিয়নস লিগ থেকে বেরিয়ে ইউরোপিয়ান সুপার লিগে অংশ নেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে তারা। ফিফা ও উয়েফার জন্য তা বড় একটা হুমকি। এরই মধ্যে দুটি সংস্থাই ক্লাবগুলোকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। আর তা যদি হয়, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠা তিন ক্লাব চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিও নিষিদ্ধ হতে পারে। কারণ তারা ‘ইউরোপিয়ান সুপার লিগ’-এর ১২ ক্লাবের তালিকায় রয়েছে।
গোল ডটকমের খবরে জানা গেছে, বিষয়টি নিয়ে আগামী শুক্রবার বৈঠকে বসছে উয়েফা।
এ ব্যাপারে উয়েফার প্রধান আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি, কী সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মতে এই ক্লাবগুলোকে আমাদের সব রকমের প্রতিযোগিতা থেকে বার করে দেওয়া উচিত। খেলোয়াড়দেরও সব প্রতিযোগিতায় নিষিদ্ধ করে দেওয়া উচিত।’
এদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে জানা গেছে, ১২টি দল চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে চাচ্ছে না। তারা সুপার লিগে অংশ নেবে। সুপার লিগে অংশ নিলে ক্লাবগুলো আর্থিকভাবে বেশি লাভবান হবে। তাই তারা এই লিগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুপার লিগের প্রথম সভাপতি হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার জোয়েল গ্লেজার।
এই ১২টি ক্লাবের মধ্যে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। তিনটি লা লিগার ও তিনটি ক্লাব সিরি এ-র। দলগুলো হলো : রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল, এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি। অবশ্য তালিকায় নেই জার্মানি ও ফ্রান্সের কোনো ক্লাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.