সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২০ , ১১:১২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১০ হাজার ৫৮৮ জনের প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
দেশে করোনা সংক্রমণের ৪০৯তম দিনে আজ মঙ্গলবার (২০ এপ্রিল), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬টি। আর দেশের মোট ২৬৫টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬,০৫৬টি। এর মধ্যে ৪,৫৫৯ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে ৫৮ জন পুরুষ ও ৩৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১০,৫৮৮ জনের মধ্যে ৭ হাজার ৮২৭ জন পুরুষ ও ২,৭৬১ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬,৮১১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৩১ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, আবারো বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। আর গেল বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এরপর থেকে কমতে শুরু করলেও আবারো বেড়েই চলেছে সংক্রমণ হার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.