সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-১৯ , ০২:২৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সকাল ১১টার দিকে মামুনুল হককে ডিবি কার্যালয় থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ২০২০ সালের মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
এর আগে, রবিবার (১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে প্রথমে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, রাত ১১টার দিকে তেজগাঁও থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামুনুল হককে ২০২০ সালের মোহাম্মদপুর থানা এলাকার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থেকে ভাঙচুর ও নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। মামুনুলের বিরুদ্ধে রাজধানীতে ১৭টিসহ সোনারগাঁও থানায়ও মামলা রয়েছে।
আলোচিত হেফাজত নেতা মামুনুল হক ওয়াজের নামে তার নানান বক্তব্যে আলোচনায় আসেন। সবশেষ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকাসহ বিভিন্নস্থানে ভাঙচুর, পরে তার রিসোর্টকাণ্ডের মাধ্যমে আবারও আলোচনায় আসেন বিতর্কিত এই বক্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.