হেফাজত নেতা মামুনুল গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-১৮ , ০২:২১ পিএম

হেফাজত নেতা মামুনুল গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতার। রবিবার, দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিসি হারুন। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে।  এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।