সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০৭ , ১০:৪৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
সারাদেশে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। এদিকে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতের কথা চিন্তা করে আজ বুধবার থেকে শুরু হয়েছে গণপরিবহণ চলাচল। সীমিত আকারে কঠোর বিধিনিষেধ মেনে চলছে সরকারি-বেসরকারি অফিস। স্বাস্থ্যবিধি মেনে মহানগরগুলোতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহণ চলবে।
স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিল্পকারখানা, ব্যাংক, জরুরি সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চালু রেখে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। তবে গত ২ দিনে গণপরিবহণ বন্ধ থাকার পর কর্মজীবী মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে আজ থেকে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার।
এর আগে, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বাসভবনে এক ব্রিফিংয়ে রাজধানীসহ চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা,সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চালু করার ঘোষণা দেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে, সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে, চলবে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। রবিবার দুপুরে সারাদেশে এক সপ্তাহের লকডাউন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.