নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-২৭ , ১০:৫৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে মোদীবিরোধী মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিজেদের কয়েকজন কর্মী নিহত হওয়ার দাবি করেছে হেফাজত নেতারা। তবে, কেউ মারা যাওয়ার কথা অস্বীকার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা থেকে কয়েক হাজার হেফাজত কর্মী লাঠিসোটা নিয়ে মোদীবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কিছু লোক হাটহাজারী থানায় ইটপাটকেল ছোঁড়েন। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে কয়েকজন আহত হন।
এদিকে, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে সড়কে বিক্ষোভ ও রেলস্টেশনে আগুন দেয় বিক্ষোভকারীররা। এরপর বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে ব্যাপক হামলা চালায় বিক্ষোভকারীরা। এসময় শহরের জেলা পরিষদ, পৌর মুক্ত মঞ্চ, পৌর মার্কেটসহ বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর ম্যুরালও ভেঙে ফেলে তারা। দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.