আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-১৪ , ১১:০২ এএম
ছবি: সিটিজেন নিউজ
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। শুক্রবার এক ডিক্রির বরাতে বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।
এর স্থলাভিষিক্ত করা হয়েছে প্রতিমন্ত্রী ইসাম বিন সাঈদকে। সৌদি সরকারের আয়ের বড় একটি উৎস হিসেবে বিবেচনা করা হয় হজ ও ওমরাহ খাতকে।
টুইটে এসপিএ জানিয়েছে, মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে পদত্যাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। ২০১৬ সালে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে হজ ও ওমরাহ পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু প্রণোদনার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সোমবার দেশটির বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.