নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-০৯ , ০৯:৩৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে বসুরহাট পৌরসভার রূপালী চত্ত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খিজির হায়াত খান জানান, সোমবার বিকাল ৫টার দিকে তিনি দলীয় কার্যালয়ের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ করে আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে মির্জা কাদের খিজির হায়াত খানের পাঞ্জাবি ধরে তাকে বাহিরে নিয়ে এসে তাকে মারধর করে।
তিনি আরও বলেন, মেয়র আবদুল কাদের মির্জা ও তার সাথে থাকা লোকজন তাকে লাথি, কিল, ঘুষি মেরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ তাকে কোনো সহযোগিতা করে নাই।
অভিযোগের বিষয় মেয়র আবদুল কাদের মির্জা বলেন, পরিস্থিতি খারাপ দেখে এ সময় তিনি উত্তেজিত জনতার হাত থেকে খিজির হায়াত খানকে রক্ষা করেছেন।
কোম্পানীগঞ্জ থানার দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তবে এ বিষয়ে এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.