সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৩-০৯ , ০৯:১৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
দুর্নীতি মামলায় ১৩ বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের এমপি হাজি সেলিমের আপিলের রায় আজ মঙ্গলবার। বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন।
২০০৭ সালের ২৪শে অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ই এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
২০০৯ সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে তার সাজা বাতিল করে হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক।
আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ই জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। এদিকে হাজি সেলিমের সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.