সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০৩-০৩ , ০৫:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম কারাগারে নির্যাতনের শিকার হয়ে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রুপম কান্তি নাথকে প্রতারণা মামলায় জামিন দিয়েছে আদালত। আজ বুধবার (০৩ মার্চ) মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির পর এই আদেশ দেয়া হয়। গেল বছরের ১৫ই ডিসেম্বর ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে রতন ভট্টচার্যের করা প্রতারণা মামলায় গ্রেপ্তারকরা হয় তাকে।
কারা হেফাজতে থাকা অবস্থায় গেল ২৫শে ফেব্রুয়ারি তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন রুপম কান্তি নাথ।
এ ঘটনায় তার স্ত্রী ঝর্ণা রাণী সোমবার জেল সুপার, জেলার ও কারা হাসপাতালের চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.