সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০৩-০১ , ০৫:০৯ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনারের (ডিসি) ৮টি পদে রদবদল হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশে উপ-কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনকে উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) ও উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) পদে, উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) শাকিরা সোলতানাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) পদে, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহম্মদকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) পদে, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জয়নুল আবেদীনকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া উপ-কমিশনার (ক্রাইম) এন এম নাসিরুদ্দিনকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) পদে, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুকুল হককে উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) ও উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) পদে, উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মনজুর মোরশেদকে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) পদে, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো আবদুল ওয়ারীশকে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পদে পদায়ন করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.