সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০৩-০১ , ০৩:২১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল হককে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিজ বাড়িতেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে হত্যার খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে যাই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.