সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০৩-০১ , ০১:৩৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত তরুণীর বাবা খুলু মিয়া বলেন, বাড়ির সবাই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশীরা।
তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এক তরুণীর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একটি গাছে গলায় ওড়নায় প্যাঁচানো অবস্থায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আলামত সংগ্রহ করে প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.