কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০২-২৭ , ০২:১৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.