সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৭ , ০১:৪৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৮৫৭ জন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১১ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৭টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এইদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সবকটি নমুনা নেগেটিভ আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮২১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.