সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৫ , ০২:০৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোনো মৃত্যু নেই। তবে এ সময়ে শনাক্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৭০৫ জন। চট্টগ্রামের আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এসব নমুনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিভিন্ন ল্যাবে এক হাজার ৭২০টি নমুনা পরীক্ষায় ৮৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরে ৭১ জন এবং উপজেলায় ১৫ জন।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষায় আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৯২ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা পজিটিভ এসেছে।
নগরের বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচজন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে আটজনের নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.