সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৫ , ১০:৫৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
রাজধানীর বনানীতে বুধবার রাতে ছুরিকাঘাতে শাকিল (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাখালি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন হোসেন জানান, শাকিল নামের ওই কিশোর পরিবারের সঙ্গে বনানীর কড়াইল বস্তিতে থাকে। গতরাতে ৪-৫ জন যুবক তার বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি জানান, এই ঘটনায় স্বজনরা একটা মামলা দায়ের করছেন। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.