সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৪ , ০৩:৪৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছোট মেয়ে শেখ রেহানা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় করোনার টিকা নেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। পরে ৫টি বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বিমানবন্দর থেকে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হয়।
এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারাদেশে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.