আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০২-২৪ , ০২:২৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।
রাকিব অভিযোগ করে বলেন, আমাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। আমাদের ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে।
গণমাধ্যমে রাকিবের এমন তথ্য প্রকাশ হওয়ার পর কয়েকজন আইনজীবী নাসির ও তামিমার বিতর্কিত বিয়ে নিয়ে আইনি মতামত দিয়েছেন। এরই মধ্যে মামলা দায়ের করলেন তিনি।
উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন নাসির। বিয়ের পর থেকে বিতর্ক উঠে দু’জনকে নিয়ে। তবে সব বিতর্কের মধ্যেই গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল হোটেলে নাসির-তামিমার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরো দুই ক্রিকেটার।
পেশায় বিমানের কেবিন ক্রু নাসির-পত্নী তামিমার বাড়ি টাঙ্গাইলে। পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। আকদের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্যরা থাকলেও আনুষ্ঠানিক গায়ে হলুদের মতো বিয়ের এ অনুষ্ঠানেও হাজির হন দুই পক্ষের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.