সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৪ , ০১:০৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬১৯ জনে। অন্যদিকে, মঙ্গলবার চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৫ হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ১১ হাজার ৬১৫ জন টিকা নিয়েছেন।
বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলার ৮ জন বাসিন্দা রয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.