বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের কনফারেন্স শুক্রবার

 মুহাম্মদ মোবারক আলী আবির
আপডেট: ২০২১-০২-১৭ , ০৯:৪৪ এএম

বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের কনফারেন্স শুক্রবার ছবি । সিটিজেন নিউজ

আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে।

উক্ত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

উল্লেখ্য ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনিবার্যকারণবশতঃ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানের পরিবর্তে বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।