সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১৩ , ০৫:০৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চলতি মাসের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় প্রায় চার হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচর যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে দিনে দু’ভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। উখিয়ার মূল ক্যাম্প ছাড়াও পুরো ৩৪ ক্যাম্প থেকেই যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে নেওয়া হবে।
প্রায় ৪ হাজার রোহিঙ্গা দুদিনের যাত্রায় ৭২টি বাস, একাধিক ট্রাক ও প্রয়োজনীয় অন্য যানবাহন প্রস্তুত রাখা হচ্ছে। ৩৪টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে। ৪ ও ২৮ ডিসেম্বর এবং ২৮ ও ২৯ জানুয়ারি যাদের আত্মীয়স্বজন গেছে, তাদের কাছে সুযোগ-সুবিধার খবর শুনেই অনেকেই সেখানে যেতে ইচ্ছুক।
কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের মাঝি আবদুর রহিম বলেন, এই ক্যাম্প থেকে প্রথম দফায় যাদের আত্মীয়-স্বজন ভাসানচরে গিয়েছেন তাদের কাছে সু-সংবাদ শুনে ১৫টি পরিবার প্রস্তুতি নিয়ে রেখেছে।
রোহিঙ্গাদের ভাসানচর যাত্রা নিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, ভাসানচরের পথে চট্টগ্রাম থেকে চূড়ান্তভাবে জাহাজে না উঠা পর্যন্ত রোহিঙ্গাদের যাত্রা নিয়ে সঠিক কথা বলা মুশকিল। সময়মতো গণমাধ্যমকে সবকিছু জানিয়ে দেওয়া হবে। দেশবাসী ও সারা বিশ্বকে না জানিয়ে রোহিঙ্গা স্থানান্তর হচ্ছে না, অতীতের অভিজ্ঞতা এমনটি বলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.