সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১৩ , ১১:০১ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৩ হাজার ৮৪৪ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৯টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০০টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৭টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩২৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৬ জন এবং উপজেলায় ৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.