সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১০ , ১০:৫৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
চাঁদপুরের হাইমচর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুরা হলো- দক্ষিণ আলগী গ্রামের খান বাড়ির মো. ইমান খানের ছেলে জিহাদ (৪) ও তার ছোট ভাই মো. ইমরান হোসেন খানের মেয়ে নুসাইবা আক্তার (৩)।
পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলা করছিল জিহাদ ও নুসাইবা। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে ওই দুই শিশুকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। তবে পরিবারের তরফ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.