কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০২-০৯ , ০৫:১৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘাট থেকে সমুদ্র পথে পাচার হয়ে আসা সাতটি বস্তা ভর্তি ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়। এসময় আটক করা হয়েছে ২ জনকে। আর জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও।
আটককৃতরা হলেন: কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া মো. নজরুল ইসলামের পুত্র মো. জহিরুল ইসলাম ফারুক (৩৭) ও একই এলাকার মো. মোজ্জাফরের পুত্র মো. বাবু (৫৫)।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম জেলের ছদ্মবেশে এ অভিযান চালায়। অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ ২ জনকে আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান, এ চালানটি কক্সবাজারের সর্ববৃহৎ ইয়াবার চালান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.