বান্দরবান প্রতিনিধি
আপডেট: ২০২১-০২-০৯ , ০৯:৪৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
পূর্ব শত্রুতার জের ধরে বান্দরবানের লামা উপজেলায় এ্যালাউ মার্মা নামের এক নারীর দায়ের কোপে থ্যাংচিং মার্মা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত থ্যাংচিং মার্মা ত্রিডেবা পাড়ার বাসিন্দা মংহ্লা মার্মার স্ত্রী।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিডেবা পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক এ্যালাউ মার্মাকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, থ্যাংচিং মার্মা ও এ্যালাউ মার্মার মধ্যে দীর্ঘদিন ধর বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থ্যাংচিং মার্মা ত্রিডেবা পাড়ার পাশ দিয়ে নিজ ঘরে যাচ্ছিলেন। এ সময় থ্যাংচিং মার্মাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান একই পাড়ার বাসিন্দা মৃত উকেনো মার্মার স্ত্রী এ্যালাউ মার্মা। পরে ঘটনাস্থলেই থ্যাংচিং মার্মা মারা যান।
লামা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, থ্যাংচিং মার্মাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এ্যালাউ মার্মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.