সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৮ , ০৪:২৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চাঁদপুরে যাত্রীবাহী বাস বোগদাদ উল্টে খালে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তির গীতা রানী দাস ও কুমিল্লার নিমসার এলাকায় বাসিন্দা বিভা রানী ভৌমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাসটি শাহরাস্তির মৌতা বাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।
শাহরাস্তি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। ৫-৬ জনের মতো আহত হয়েছেন। তাদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.