বান্দরবান প্রতিনিধি
আপডেট: ২০২১-০২-০৮ , ১১:০৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
নিহতরা হলেন, মো. জোবায়ের এবং দিন মোহাম্মদ।
রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি’র বরাত দিয়ে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.