সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০২ , ০৫:২৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভ্যাকসিনি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে।
জাহিদ মালেক বলেন, পৃথিবীতে যত নেগলেক্টেদ ট্রপিকাল ডিজিজ আছে, বেশিরভাগ রোগই আমরা ভ্যাকসিনের মাধ্যমে নির্মূল করতে সক্ষম হয়েছি। পোলিও নির্মূল হয়েছে ভ্যাকসিনেশনের মাধ্যমে। কাজেই ভ্যাকসিন আমাদেরকে নিতে হবে। ভ্যাকসিন নিলে সাধারণত কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা কোনো না কোনো রোগের ভ্যাকসিন নিয়েছি। আমরা যারা ভ্যাকসিন নিয়েছি তারা সবাই ভালো আছি। এই ভ্যাকসিনটি খুবই নিরাপদ।
তিনি বলেন, আমরা অনুরোধ করবো শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা মুরুব্বি রয়েছেন তাদেরকেও উপজেলায় এসে ভ্যাকসিন নিতে। স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন সবাইকে আহ্বান করবো আপনারা আপনাদের এলাকার জনগণকে ভ্যাকসিন সেন্টারে নিয়ে যাবেন এবং তাদেরকে ভ্যাকসিন দেবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৫শ'র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.