সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০১ , ০৪:২৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আগামী ৬ আগস্ট দেশের আটটি বিভাগীয় শহরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করে বলা হয়, সেদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.