খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০১ , ১১:৪৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পেছনে বার্সেলোনার চার বছরের খরচের অঙ্কটা রীতিমতো অবিশ্বাস্য। চলতি বছরের জুনে শেষ হতে যাওয়া চার বছরের চুক্তিতে সব মিলিয়ে মেসির আয় প্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা। এ খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো।
২০১৭ সালে চার বছরের নতুন চুক্তির সময় সাইনিং বোনাস হিসেবে ১৫.২ মিলিয়ন ইউরো পেয়েছিলেন মেসি। দীর্ঘদিন একই ক্লাবে খেলায় আনুগত্য বোনাস হিসেবে যোগ হয় আরও ৭৮ মিলিয়ন ইউরো। এর বাইরে বছরে নির্ধারিত বেতন ১১৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে শুধু ক্লাব থেকেই মেসির বার্ষিক আয় ১৩৮ মিলিয়ন ইউরোর বেশি।
চার বছরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেছনে বার্সার মোট ব্যয় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.