সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-৩১ , ০৯:৫২ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে পৌঁছেছে করোনা ভ্যাকসিন।কোল্ড চেইন বজায় রেখে ৩৮ কার্টুনে ৪ লাখ ৫৬ হাজার আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন।
ভ্যাকসিনের জন্য নগর ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, চট্টগ্রামে আসার পর এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। ইপিআই কর্মসূচির মতো করেই করোনার টিকা প্রদান কর্মসূচিও পরিচালিত হবে। এজন্য ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহানগরীতে টিকাদানে নিয়োজিতদের প্রশিক্ষণ। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান কর্মসূচি শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি থেকে।
সিভিল সার্জন জানান, করোনার টিকাদানে নিয়োজিত থাকবে মোট ৪২টি টিম। টিকাদানকারী হিসেবে ২ জন মিডওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.