সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-৩০ , ০৯:৩৯ এএম
ছবি । সিটিজেন নিউজ
অবশেষে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ সকাল সাড়ে ১০টায়। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে এবং এই অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল ঘোষণার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খয়ের।
গত বছরে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।
জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চমাধ্যমিকের ফল ঘোষিত হবে। পরে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। এখন পরীক্ষা ছাড়াই ফল মূল্যায়ন করায় সকল পরীক্ষার্থীই পাস করবেন।
সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সই করার পর সোমবার (২৫ জানুয়ারি) রাতে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির সম্মতির পর গেজেট জারি করায় পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিন চূড়ান্ত করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.