কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-২৮ , ০৯:৪০ এএম
ছবি । সিটিজেন নিউজ
তৃতীয় দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও প্রায় ৩ হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে তারা ভাসানচরের উদ্দেশে যাত্রা করবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যে উখিয়া কলেজ ও কক্সবাজার-টেকনাফ সড়কসংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে। তাদের চট্টগ্রামে নেওয়ার জন্য অর্ধশতাধিক বাস ও মালবাহী গাড়িও প্রস্তুত আছে। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তাদের ভাসানচরে পাঠানো হবে।
এর আগে দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গেছে। গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬৪২ রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ভাসানচরে গেছে ১৮০৪ রোহিঙ্গা।
স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন। এ হিসাব ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত।
২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে ৭ লাখ ৪১ হাজার ৮৪১ জন রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.